আগে মাথা হিট করবে তারপর চোখ শেষে লেজ; আমফানের চরিত্র বর্ণনা করলেন মমতা!
নজরবন্দি ব্যুরোঃ আসছে সুপার সাইক্লোন আমফান; এই ঝড় ভয়ানক তাণ্ডব লালাবে পশ্চিমবঙ্গে বলে পূর্বাভাস মিলেছে। ইতিমধ্যেই একাধিক যায়গায় শুরু হয়েছে হালকা ঝড় তাঁর সাথে বৃষ্টি। প্রায় সারাদিনই আকাশের মুখ ভার। এই অবস্থায় আমফানের গতবিধির চরিত্র বর্ননা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন এই ঝড় আগে মাথা হিট করবে, শেষে লেজ! এদিন তিনি বলেন,
"এই ঝড়ের তিনটি অংশ। মাথা, চোখ আর লেজ। হেড, আই, টেল। সবার প্রথমে মাথা হিট করবে। যখনই দেখবেন ঝড়টা থেমে যাচ্ছে ভাববেন না থেমে গেল। আরএকটা বড় দমকা আসবে সেটা চোখ। তারপর লেজ এসে মুড়িয়ে নিয়ে যাবে।" ঊড়িষ্যার ফনি ঝড়ের কথা স্মরন করিয়ে মমতা বলে অখানে লেজ টাই সবথেকে বেশি ক্ষতি করেছিল। তিনি রাজ্যবাসীকে জানান সবাইকে সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি রাজ্যবাসীকে সতর্ক করে বলেন “কাল বেলা বারোটা থেকে পরশু সকাল ১০ টা পর্যন্ত কেউ ঘর থেকে বেরোবেন না।” পাশাপাশি মুখ্যপম্পন্ত্রী বলেন বৃহস্পতিবার ঝড় থেকে গেলেও কেউ বাড়ি থেকে বেরবেন না। তিনি বাচ্চা এবং বৃদ্ধদের দিকে বিশেষ নজর রাখার কথা বলেছেন বাড়ির অন্যান্য সদস্যদের। তিনি এবং তাঁর পুরোটিম আগামীকাল রাতে নবান্নেই থাকবেন বলে জানিয়েছেন তিনি।
নবান্ন থেকেই তাঁর নজর থাকবে গোটা রাজ্যের পরিস্থিতির উপর। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, এই প্রাকৃতিক দুর্যোগে মানুষের যাতে কোনওভাবেই সমস্যা না হয় সেই কারণে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, নাম্বার টি হল ২২১৪৩৫২৬। পাশাপাশি তিনি বলেন, ত্রাণ শিবিরে কোনওভাবেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে সেখানেও মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

No comments