মমতা বন্দ্যোপাধ্যায় কে নজিরবিহীন আক্রমন রাজ্যপাল জগদীপ ধনখড়ের।#Exclusive
নজরবন্দি ব্যুরোঃ জগদীপ ধনখড়, তিনি রাজ্যের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে মমতা সরকারের সমালোচনায় মুখর, করোনা ইস্যুতেও একের পর এক তোপ দেগে কার্যত রাজ্য সরকার কে বাধ্য করেছেন করোনা সম্পর্কিত সার্বিক চিত্র মানুষের সামনে আনার।
করোনা আবহেই কার্যত যুদ্ধ চলছে রাজভবন বনাম নবান্নের। তৃণমূল নেতারা রাজ্যপালের সমালোচনার উত্তরে তাঁকে বিজেপির মুখপত্র আখ্যা দিয়েছেন।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত লিখিত চিঠিতে তাঁর এক্তিয়ার সম্পর্কে তাঁকে অবগত করানোর চেষ্টা করে জানিয়ে দিয়েছেন তিনি নির্বাচিত আর রাজ্যপাল মনোনীত। এর জবাব দিয়ে রাজ্যপাল জানিয়েদেন রাজ্যের সরকার কে নিজের ইচ্ছেমত চালাচ্ছেন মমতা, কারো কোন যুক্তি বা পরামর্শের ধার ধারেন না তিনি!
একদিকে বিবাদ যখন চরমে তখন অন্যদিকে করোনার দাপটে কার্যত বিধ্বস্ত বাংলা। হুহু করে বেড়েই চলেছে সংক্রমণ। মৃত্যুর হারেও রাজ্য সবার থেকে এগিয়ে।
এই অবস্থায় আজ আবার মমতা বন্দ্যোপাধ্যায় সাধারন মানুষের সাথে তঞ্চকতা করছেন এমনই অভিযোগ আনলেন রাজ্যপাল। তিনি ট্যুইট করেছেন "বাস্তব পরিস্থিতিকে ধামাচাপা দেওয়ার জন্য গভীর সঙ্কটাপন্ন অসহায় মানুষের সাথে আর একটি নিষ্ঠুর পরিহাস করছেন মমতা"
দেখুন সেই ট্যুইট

মানুষের অবর্ণনীয় দুর্গতির থেকে দৃষ্টি সরাতে @MamataOfficial #TroikaMAP সুনিয়োজিতভাবে পূর্বপরিকল্পিত সাক্ষাৎকারের মাধ্যমে "সব ঠিক আছে"এর কল্পচিত্র সৃষ্টি করছেন— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 10, 2020
এই "দৃষ্টি বিভ্ৰম" বাস্তব পরিস্থিতিকে ধামাচাপা দেওয়ার জন্য গভীর সঙ্কটাপন্ন অসহায় মানুষের সাথে আর একটি নিষ্ঠুর পরিহাস

No comments