অনুর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপের নতুন দিন ঘোষণা করল ফিফা
নজরবন্দি ব্যুরোঃ বছর তিনেক আগে ভারতের মাটিতে সফলভাবে আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ। তাই এবছর অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয় ফিফা। চলতি বছর নভেম্বরে হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। কিন্তু করোনা আতঙ্কের জেরে ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে আগেভাগে বিশ্বকাপ বাতিল করে ফিফা।
মঙ্গলবার জানানো হল, আগামী বছর অর্থাত্ ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি শুরু হবে এই বিশ্বকাপ। শেষ হবে ৭ মার্চ।ফিফা আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জানিয়েছে -যে এই বছর যারা বয়সের হিসেবে যোগ্যতা অর্জন করেছিলেন নিজেদের বয়স বিভাগে সামনের বছরেও তারাই খেলবেন । এই এক বছরের জন্য বয়স সীমা উল্লঙ্ঘনের নিয়ম লাগু হবে না ।

No comments