Header Ads

আপনি কি ভারতীয় সেনাতে যোগ দিতে চান? তাহলে এবার আপনার স্বপ্ন সফল হতে চলেছে

নজরবন্দি ব্যুরোঃ আপনি কি দেশ সেবা করতে ভারতীয় সেনা তে যোগ দিতে চান? ভারতীয় সেনাবাহিনী এবার আম জনতাকেও ফোর্সে যোগ দেওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিতে চলেছে।৩ বছরের জন্য আম আদমি সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। এই পুরো বিষয়টির নামকরণ করা হয়েছে "ট্যুর অফ ডিউটি"। ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বুধবার জানিয়েছেন, দেশের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে সফরের পর জানা গিয়েছে তরুণরা সেনায় যোগ দিতে প্রবল আগ্রহী।
তাঁরা একজন সৈনিকের জীবনের স্বাদ পেতে চায়। নারাভানে বলেন, 'বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের অফিসাররা পড়ুয়াদের সঙ্গে আলোচনা করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে আমাদের আধিকারিকরা মনে করছেন, তরুণরা সৈনিকের জীবন কেমন হয় তা জানতে আগ্রহী। ক্যারিয়ার হিসেবে না হলেও, তাঁরা সেই অভিজ্ঞতা পেতে চায়। তাই আমরা মনে করছি তাঁদের একটা সুযোগ দেওয়া উচিত।' তিনি আরও বলেন,'ট্যুর অফ ডিউটি প্রকল্পে তিন বছরের জন্য সাধারণ মানুষকে কাজ করার সুযোগ দিলে সেনায় অনেক যুবক যোগ দেবে। পাশাপাশি, সমাজও সুশিক্ষিত ও শৃঙ্খলাপরায়ণ ব্যক্তি পেয়ে উপকৃত হবে।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.