ঘূর্ণিঝড় নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রচার কে ভুয়ো খবর বলে বিবৃতি দিল আলিপুর আবহাওয়া দফতর
নজরবন্দি ব্যুরোঃ আমফানের ক্ষত দগদগে গোটা বাংলায়। জলের তলায় চলে গিয়েছে গ্রামের পর গ্রাম। ঘর হারিয়েছেন সাধারণ মানুষ। এই রেশ কাটতে না কাটতেই নতুন ঘূর্ণিঝড়ের খবর মিলছে গত কয়েকদিন ধরে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আমফানের পর ঘূর্ণিঝড় নিসর্গ তৈরি হচ্ছে আরব সাগরে। ইসরোর উপগ্রহ থেকে বোঝা গিয়েছে ঘূর্ণিঝড়ের অবস্থান। এভাবেই একের পর এক খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। ঘূর্ণিঝড়ের নাম দিয়ে ইউটিউবে আপলোড হচ্ছে ভিডিও।
তারপর তো শেয়ার হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপে। কিন্তু আদৌ এই খবরের সত্যতা কতখানি তা নিয়ে উঠছে প্রশ্ন।এই পরিস্থিতিতে আতঙ্কিত রাজ্যবাসীকে আশ্বস্ত করতে আসরে নামল আলিপুরের হাওয়া অফিস। রীতিমতো বিবৃতি দিয়েজানানো হল এখনই কোনওরকম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই।এই ভুয়ো খবরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে যাবার পর আবহাওয়া দপ্তর নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে। ঘূর্ণিঝড় ঘনীভূত না হওয়া পর্যন্ত অর্থাত্ ঘূর্ণিঝড় জন্ম না নেওয়া পর্যন্ত তার নাম জনসমক্ষে আনা ঠিক হবে কি না। তবে তা এখনও আলোচনার পর্যায়েই রয়েছে।

No comments