Header Ads

এবার স্টার জলসায় ফিরছে পুরনো মেগা 'গানের ওপারে ও ওগো বধূ সুন্দরী'

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন।লকডাউনের কারণে শুটিং বন্ধ মানুষকে মনোরঞ্জন করার জন্য টেলিভিশনের পর্দায় উঠে আসছে পুরানো ধারাবাহিক গুলি।এবার টেলিভিশনে ফিরতে চলেছে গানের ওপারে ও ওগো বধূ সুন্দরী র মত জনপ্রিয় দুটি ধারাবাহিক। গানের ওপারে সিরিয়াল টি ছিল ঋতুপর্ণ ঘোষের। ওগো বধূ সুন্দরী ছিল রবি ওঝার। ২০০৯ সালে ওগো বধূ সুন্দরী ধারাবাহিকটি প্রথমবার দেখানো হয় পর্দায়।প্রথম থেকেই টিআরপি এর শীর্ষে ছিল এই ধারাবাহিকটি। ধারাবাহিকে অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী ও রাজদীপ।একেবারে অন্যরকম ছিল গানের ওপারে ধারাবাহিকটি।
 এ ধারাবাহিকটি দর্শকের মনে অনেকটা জায়গা করে নিয়েছিল। মিমি চক্রবর্তীর অভিনয় জগতে প্রথমবার আত্মপ্রকাশ এই ধারাবাহিকের মাধ্যমেই।লকডাউনের জন্য মানুষ ঘরে বন্দি। আর পুরানো ধারাবাহিক গুলিকে আবারো পুনরায় পর্দায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন টেলিভিশন কর্তৃপক্ষ।ইতিমধ্যে দূরদর্শনে ফিরেছে রামায়ণ, মহাভারত, ব্যোমকেশ বক্সী, সার্কাসের মত ধারাবাহিক গুলি।ইতিমধ্যে দূরদর্শনে ফিরেছে রামায়ণ, মহাভারত, ব্যোমকেশ বক্সী, সার্কাসের মত ধারাবাহিক গুলি।স্টার জলসায় ফিরেছে মহাভারত তার সাথে গানের ওপারে ও ওগো বধূ সুন্দরীর মত ধারাবাহিক গুলি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.