প্রধানমন্ত্রীর অনুরোধ রেখে জনগণের উদ্দেশ্যে বার্তা দিলেন মহারাজ
নজরবন্দি ব্যুরোঃ যত দিন যাচ্ছে ততোই যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাসে । বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও ভারতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে।এই সময় দেশের গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে সমাজের বিভিন্ন দিকের কৃতি মানুষরা। আজ প্রধানমন্ত্রী কথা বলেন দেশের অনেক ক্রীড়াবিদ এর সাথে তাঁদের অনুরোধ করেন দেশের মানুষদের বার্তা দিতে সেই কথা মত এবার ভিডিও বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ভিডিও বার্তায় মহারাজ বলেন ''ঘরে থাকুন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা রাখুন।
মনে রাখবেন সামাজিক দূরত্বই এখন একাত্ম থাকার মূল মন্ত্র এবং সব থেকে গুরুত্বপূর্ণ করোনাভাইরাসের বিরুদ্ধে এই লড়াই আমাদের জাতীয় কর্তব্য। হ্যাঁ, এটা কঠিন সময় গোটা বিশ্ব জুড়ে, ভারতে এবং দেশের বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ আমরা রুখে দাঁড়াই।'' দেখুন ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/DDNewslive/status/1246008623622279169

No comments