Header Ads

আতঙ্ক কেন্দ্রের বক্তব্যে, রাজ্যের ৭ জেলার পরিস্থিতি গুরুতর! কোন কোন জেলা?

নজরবন্দি ব্যুরোঃ আগেই কেন্দ্রের সরকার দেশের ১৭০ টি জেলার পরিস্থিতি শঙ্কটজনক বলে জানিয়েছিল। কারন  দেশের ১৭০টি জেলায় সংক্রমণের হার খুব বেশি অন্য জেলার তুলনায়, তাই সেগুলিকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছিল কেন্দ্র। সেই ১৭০ জেলার সেই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা।
পাশাপাশি হটস্পট নয় কিন্তু সংক্রমণ হচ্ছে এমন ২০৭ টি জেলার নামও প্রকাশ্যে এনেছে কেন্দ্রের সরকার। সেই ২০৭টি জেলার মধ্যে রয়েছে  কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা।
রাজ্যের একাধিক জেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র টুইট করে জানিয়েছেন, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি আশঙ্কা জনক পরিস্থিতিতে রয়েছে।
ট্যুইট করে কেন্দ্র জানিয়েছে রাজ্যের তাঁরা প্রতিনিধি দল পাঠাচ্ছে, সেই দল পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কিভাবে মোকাবিলা করা যাবে পরিস্থিতি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.