Header Ads

এবার শিথিল হল লকডাউন; ছাড় মিলছে একাধিক কাজের ক্ষেত্রে

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউন চলছে গোটা দেশ জুড়ে। এবার দেশজুড়ে লকডাউনের ক্ষেত্রে শিথিলতা আনছে কেন্দ্রের সরকার। তবে  শিথিলতার সময় শর্ত না মানা হলে লকডাউনের শিথিলতা তুলে নেবে সরকার। শর্ত গুলো কি কি? যে সকল বিষয়ে ছাড় দেওয়া হয়েছে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শর্ত।  এক নজরে দেখে নেওয়া যাক সোমবার থেকে কোন কোন ক্ষেত্রে এই ছাড় মিলেছে।

প্রাইভেট গাড়ির ক্ষেত্রে ছাড় আছে। কিন্তু শর্ত রয়েছে, জরুরি প্রয়োজনে যেমন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হলে ছাড় রয়েছে। চার চাকা গাড়ির ক্ষেত্রে ড্রাইভার সহ ৩ জন ও ২ চাকার বাইক বা স্কুটারে মাত্র ১ জনই যাতায়াত করতে পারবেন। তার বেশি হলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে। নির্মাণ কাজের ক্ষেত্রে শ্রমিকদের ছাড় দেওয়া হয়েছে।  রাজ্যের বাইরে থেকে শ্রমিক আনা যাবে না।

সরকার অনুমতি না দেওয়া পর্যন্ত চলবে না অটো, ক্যাব ও ট্যাক্সির মতো যান। একই সঙ্গে সোমবার থেকে সব পণ্য পরিবহনে অনুমতি দিয়েছে কেন্দ্র। ট্রেন ও বিমানেও পণ্য পরিবহন চালু থাকবে। অফিসের ক্ষেত্রে আইটি সেক্টরে ৫০ শতাংশ কর্মী অফিসে কাজ করতে পারবেন বলে জানানো হয়েছে। ই-কমার্স সংস্থাগুলিকে বিভিন্ন ধরনের পণ্য ডেলিভারির অনুমতি দিতে পারবে। তবে সেই পণ্য হতে হবে নিত্য প্রয়োজনীয়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.