Header Ads

প্রিয় হোটেল কর্মীর করোনায় মৃত্যুর খবর পেয়ে ভেঙ্গে পড়লেন আলিয়া ভাট

নজরবন্দি ব্যুরোঃ তাঁর নাম রোনাল্ড ডি'মেলো।একটি খ্যাতনামা হোটেলের কর্মী ছিলেন তিনি। আলিয়া ভাট রণবীর কাপুরের সঙ্গে হোটেলে খাবার খেতে গিয়েছিলেন তখনই রোনাল্ড ডি'মেলো র সাথে আলাপ হয় আলিয়ার।সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় রোনাল্ড ডি'মেলোর।আর তারপরি আলিয়া তার রোনাল্ড ডি'মেলো ও রণবীরের একসাথে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আলিয়া এই দুঃসংবাদটি জানান।রোনাল্ড ডি'মেলো-র মৃত্যুর খবরটি খ্যাতনামা হোটেল থেকে কেউ কিছু জানায়নি।
ছবিটি পোস্ট এর পাশাপাশি আলিয়া ক্যাপশানে তিনি লেখেন,রোনাল্ড ডি'মেলো-র মৃত্যুর খবর পেয়ে খুব খারাপ লাগছে। উনি খুব ভালো মানুষ ছিলেন। ওর মধ্যে পেশাদার ব্যাপারটা ও ছিল।আমার দেখার কর্মীদের মধ্যে তিনি সেরা একজন।আমি হোটেলে গেলেই উনি আমাকে খাবার পরিবেশন। কেমন আছি কেমন কাটছে আমার দিন যেদিন উনি ওই হোটেল থেকে অবসর নিয়েছিল এই ছবিটি সেদিনেরই তোলা।ওনার আত্মার শান্তি কামনা করি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.