করোনার জেরে আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকতে পারে ট্রেন চলাচল
নজরবন্দি ব্যুরোঃ আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মত জারি হয়েছে জনতা কার্ফু। এদিন সকাল ৭ টাকা থেকে রাত ৯ টা পর্যন্ত কেউ বাড়ি থেকে বেরচ্ছেন না। ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। আগামী ২৫ মার্চ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে সূত্রের খবর। এক প্রথম শারীর সংবাদ মাদ্ধমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রেলের তরফে। শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত কোনও যাত্রী ট্রেন যাত্রা করবে না। আবার মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি ভোর ৪টে নাগাদ যে যেখানে পৌঁছবে, সেখানেই থেকে যাবে। সেই মতো রাতেই এক গুচ্ছ ট্রেন বাতিল করা হয়।
রেল মন্ত্রকের তরফ থেকে একটি টুইট করা হয়েছে। 'বেশ কয়েকজন রেল যাত্রীকে করোনা আক্রান্ত হতে দেখা গিয়েছে। ফলে রেল যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। সহযাত্রীর শরীরে করোনাভাইরাস থাকলে আপনিও আক্রান্ত হতে পারেন। তাই ট্রেনে যাত্রা করবেন না। আপনার রেলযাত্রা বন্ধ রাখুন ও সবাইকে সুরক্ষিত রাখুন।'

No comments