Header Ads

কুকুরদের করোনায় এখনও ধোঁয়াশা, গুজব নিয়ে কড়া বার্তা টুইংকেল খান্নার

নজরবন্দি ব্যুরোঃ কারোনায় আতঙ্কিত গোটা বিশ্ব। বেড়ে চলেছে কারোনায় আক্রান্তের সংখ্যা। সাবধানতার পাশাপাশি ছড়াচ্ছে গুজব। পাশাপাশি কুসংস্কার ও অন্ধবিশ্বাসের দেখা মিলছে। গোমূত্র পান হোক কিংবা জরিবুটি বিক্রি কুসংস্কার দেখা দিচ্ছে করোনার সাবধানতা নিয়ে।গুজব ছড়াচ্ছে করোনা কে ঘিরে। কুসংস্কার নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমারের পত্নী টুইংকেল খান্না। টুইংকেল বারবারই পষ্যদের নিয়ে খুবই সচেতন। মানুষকে নিয়ে এত সচেতন বার্তা দেওয়া হচ্ছে কিন্তু অপরদিকে পশুদের নিয়ে কোন সচেতনতা অবলম্বন করা হচ্ছে।
মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে যে কুকুর বা বিড়াল কে করোনা স্পর্শ করতে পারবে না এই তথ্য এখনো প্রমাণিত হয়নি সুতরাং তাদের প্রতি নেওয়া উচিত সচেতনতা। ওদের জন্য নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ। সোশ্যাল মিডিয়ায় পশুদের নিয়ে কড়া বার্তা দিলেন টুইংকেল খান্না। তাঁর এই বার্তা মন কারে নেটস্যাভিদের। মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর এই বার্তা। নিজের পষ্যকে সামনে বসিয়ে ছবিও পোস্ট করেন টুইংকেল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.