করোনাতে বেহাল পরিস্থিতি দেশের, 'জনস্বার্থে' বাড়তি ঋণের ঘোষনা করলো এসবিআই।
নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাসের প্রকোপে অস্থির গোটা দেশের মানুষ। অফিস, ব্যবসা-বাণিজ্য বন্ধের পথে। সংক্রমণ থেকে বাঁচতে মানুষের ঘরের বাইরে বেরোনো প্রায় বন্ধ। সাধারণ মানুষের হাতের সঞ্চয় কমতে শুরু করেছে। করোনা প্রকোপে শেয়ারবাজার নিন্মমুখি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানিয়েছে দেশের সব থেকে বড় এসবিআই। এসবিআই ঘোষনা করেছে দেওয়া হবে বাড়তি ঋণ। নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, দেশের এই বেহাল পরিস্থিতির সময়ে সাধারণ মানুষের জন্য ২০০ কোটি পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে। এই ঋণে সুদের হার থাকবে ৭.২৫%। ঋণ শোধের সময়সীমা ১২ মাস। সব স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টেই পাওয়া যাবে এই ঋণ। কিন্তু গ্রাহকেরা কার্যকরী ঋণের ১০% পর্যন্তই ব্যবহার করতে পারবেন। বণিকসভা ফিকির সার্ভেতে দেখা গেছে, কোভিড-১৯ -এর ফলে দেশের প্রায় ৫০% কোম্পানি ক্ষতিগ্রস্ত। সংক্রমণ ছড়িয়ে পরায় দেশেত ৮০% ব্যাবসার মন্দা এসেছে।

No comments