Header Ads

করোনা ভাইরাস কে মারতে সক্ষম ডেটল?

নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ ছাড়িয়েছে। রাজ্যেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ নিয়ে আতংক বাড়ছে মানুষের মধ্যে। তার সাথে সমান ভাবে বেড়ে চলেছে নানান মামুষের নানান মন্তব্য। রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে জারি করা হয়েছে নানান নির্দেশিকা ও সতর্কতা। সম্প্রতি, নেটদুনিয়ায় ভাইরাল হতে দেখা যায় ডেটলে ব্যবহার করে রেহাই পাওয়া যাবে করোনা সংক্রমণের থেকে। নতুন করোনা ভাইরাস COVID-19 কে মেরে ফেলবে ডেটল। এই খবর ভাইরাল হওয়ার পরেই সংস্থা তাদের অবস্থান পরিস্কার করে জানিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ডেটলের একটি বোতলের ছবি দিয়ে সেখানে দেখানো হচ্ছে কোন কোন ভাইরাসের সাথে এই অ্যান্টিসেপ্টিক কাজ করে।
এই ছবি ভাইরাল হওয়ার পরেই আতংকিত মানুষেরা মনে করতে শুরু করেন ডেটল অ্যান্টিসেপ্টিক নোভল করোনা ভাইরাসের অপরে কাজ করতে সক্ষম। আসলে আমাদের দেশে করোনা ভাইরাস নতুন নয়। এর আগেও করোনায় আক্রান্ত হয়েছে দেশবাসী। কিন্তু করোনা ভাইরাসের কিছু ধরন রয়েছে। এর আগে যে করোনাভাইরাস দেশে ছড়িয়েছিল তার নাম ছিল সার্স করোনাভাইরাস। কিন্তু এই মুহুর্তে বিশ্ব জুড়ে যে করোনাভাইরাস মহামারির রুপ নিয়েছে অর্থাৎ COVID-19 এর ক্ষেত্রে ডেটল সক্ষম নয়। এই বিষয়ে 'ডেটল ইউকে' তাদের ফেরিভায়েড ফেসবুক পেজ-এ মাধ্যমে পরিস্কার করে জানিয়ে দিয়েছে 'সার্স-সিওভি' ও 'এমইআরএস-সিওভি' নামক করোনা ভাইরাসের ক্ষেত্রে ডেটল অ্যান্টিসেপ্টিক সক্ষম কিন্তু নোভেল করোনাভাইরাস অর্থাৎ COVID-19 মারতে ডেটল সক্ষম নয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.