দিনের শুরুতে থমকে থাকলেও সন্ধের পর ঝড় উঠল; আক্রান্ত একলাফে ৩৬৫! #BigBreaking
নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮, আর এই মুহুর্তে আক্রান্ত বেড়ে ৩৬৫। যার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৩৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। আক্রান্তের সংখ্যা পাল্লাদিয়ে বেড়েছে রাজ্যেও, এখন পর্যন্ত কলকাতায় আক্রান্তের সংখ্যা ৭ জন।
গতকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সংখ্যা টা ৪ থাকলেও সন্ধ্যে বেলা আরও তিন জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। কলকাতার তৃতীয় আক্রান্ত বালিগঙ্গের বাসিন্দার বাবা মা এবং বাড়ির পরিচালিকার দেহে ধরা পড়েছে করোনার সংক্রমন। উল্লেখ্য, যুবক ১৩ই মার্চ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা আসেন। ১৬ তারিখ থেকে শুরু হয় সর্দি কাশি। ১৭ তারিখে ভর্তি করা হয় বেলে ঘাটা আইডি তে। তাঁর ভাই, দাদু, ঠাকুমাকেও কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এখন দেখার তাঁদের শরীরেও করোনা ভাইরাস বাসা বেধেছে কিনা।

No comments