করোনায় আক্রান্ত মেসির সতীর্থ দিবালা; আশঙ্কা রোনাল্ডোকে নিয়েও। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস থাবা বসিয়েছে বিশ্বজুড়ে; আক্রান্ত ১৭৬ টি দেশের প্রায় ২ লক্ষ মানুষ। করোনা থাবা বসিয়েছে সব মহলেই। আর এবার করোনা সংক্রমনের আশঙ্কা বাড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। জুভেন্তাসে একের পর এক ফুটবলার করোনা আক্রান্ত হচ্ছেন, তাই সংক্রমনের আশঙ্কা রয়েছে রোনাল্ডোরও।
তাই সিআর ৭ কে নিয়ে চিন্তিত তাঁর ভক্তকূল। আপাতত রোনাল্ডো একটি দ্বীপে আইসোলেশনে রয়েছেন। তাঁর তিন সতীর্থ ইতিমধ্যেই করোনায় আক্রান্ত। অন্যদিকে আর্জেন্টিনায় মেসির সতীর্থ তথা জুভেন্তাসে রোনাল্ডোর সতীর্থ দিবালা ও তাঁর বান্ধবী করোনায় আক্রান্ত হয়েছেন। ইউরোপে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সেলফ আইসোলেশনে ছিলেন দিবালা। তাঁর শরীরে কোনও উপসর্গও ধরা পড়েনি। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত সপ্তাহে তিনি করোনা পরীক্ষা করান। শনিবার আসে সেই রিপোর্ট, দেখা যায় তিনি এবং তাঁর বান্ধবী ওরিয়ানা আক্রান্ত কোভিড ১৯ ভাইরাসে।

No comments