আতঙ্কিত হবেন না; এবার কলকাতায় লকডাউনের সুপারিশ
নজরবন্দি ব্যুরো: দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৭!বাইরের দেশ ঘুরে আসা মানুষের থেকেই দেশে ছড়িয়েছে করোনা। কিন্তু ইতিমধ্যেই বিদেশ সংযোগহীন ২ জন আক্রান্ত হয়েছে! দেশ উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে করোনা আতঙ্ক ঢুকে পড়েছে বাংলার মানচিত্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচী ঘোষণা করেছেন, নিজে সামনে দাঁড়িয়ে করোনা মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছেন।
পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা ট্রেন বন্ধের অনুরোধে রেলমন্ত্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। এবার ভিন রাজ্য থেকে আসা বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হল। শনিবার মধ্যরাত থেকে আর ভিন রাজ্যের বাস ঢুকতে দেওয়া হবে না বাংলায়।
করোনা সংক্রমণ রুখতে এবার কলকাতায় লকডাউন করার সুপারিশ করা হয়েছে। গোটা দেশজুড়ে করোনা আক্রান্ত কমপক্ষে ৭৫ জেলায় লকডাউন রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের প্রস্তাব কেন্দ্র দিয়েছে বলে খবর। যদিও সরকারি ভাবে লকডাউনের কোনও ঘোষণা করা হয়নি। আর তাই আতঙ্কিত হবার কোনও কারণ নেই।

No comments