দেশে করোনা আক্রান্ত বেড়ে ৩৪৩! লকডাউন কলকাতা সহ রাজ্যের সমস্ত পৌরশহর। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৩, যার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১৪ জন। মারা গিয়েছেন ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। অন্যদিকে, আজ মধ্যরাত থেকে দেশ জুড়ে বন্ধ হচ্ছে সমস্ত রকম যাত্রীবাহি ট্রেন এবং মেট্রোরেল। রেলমন্ত্রক মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল-সহ সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। আজ মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবাও। কিন্তু প্রশ্ন উঠছে শুধুমাত্র আম্তর্জাতিক উড়ান আর যাত্রিবাহী ট্রেন বন্ধের সিদ্ভান্ত কেন?
ডোমেস্টিক ফ্লাইট কেন এখনও চালানো হচ্ছে অবিলম্বে বন্ধ হোক ডোমেস্টিক উড়ান৷ উল্লেখ্য, বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় রেল জানিয়েছে, "করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় সমস্ত মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হল। তবে কলকাতা ও শহরতলিতে এখনও লোকাল ট্রেন চলছে। পাশাপাশি কলকাতা মেট্রো ও ইস্ট-ওয়েস্ট মেট্রোও চলছে। আজ মধ্যরাত পর্যন্ত চলার পর সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। পরিষেবা বন্ধ থাকবে আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত।" অন্যদিকে সূত্র জানাচ্ছে দেশের ৭৫টি জেলা-শহর লক ডাউন হতে পারে যার মধ্যে রয়েছে কলকাতাও। ইতিমধ্যেই কেন্দ্রের সুপারিশ এসে পৌঁছেছে নবান্নে। কিছুক্ষন পরেই কলকাতা সহ রাজ্যের সমস্ত পৌরশহর কে লকডাউন করার বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। নবান্ন সূত্রের খবর, সোমবার বিকেল থেকেই আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সব কিছু বন্ধ হয়ে যেতে পারে রাজ্যের পুর শহরগুলিতে।
উল্লেখ্য, সংক্রমণের যে হিসেব তথ্য উঠে এসেছে সেখানে বাংলা তথা কলকাতার পরিস্থিতি অনেক রাজ্যের তুলনায় অপেক্ষাকৃত ভাল৷কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যেতে দিতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার৷করোনার সংক্রমন রুখতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷অতএব সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে কলকাতা-সহ রাজ্যের সব পুর শহরকে লক ডাউন করে দেওয়ার পথেই কিন্তু এগোচ্ছে রাজ্য সরকার,নবান্ন সুত্রে খবর তেমনই৷সোমবার বিকেল থেকেই কিন্তু অত্যাবশ্যক এবং আপৎকালীন বিষয় ছাড়া যাবতীয় প্রকাশ্য কার্যকলাপ বন্ধ করে দেওয়া হতে পারে রাজ্যের পুর শহরগুলিতে।

No comments