Header Ads

ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ।

নজরবন্দি ব্যুরো: ২২ নভেম্বর ইডেন গার্ডেনে গোলাপি বলে দিন রাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে। সিরিজের দ্বিতীয় এবং দেশের মাটিতে প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ আয়োজনে কোন খামতি রাখতে নারাজ সিএবি। সিএবি সচিব অভিষেক ডালমিয়া ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন। জানা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর প্যারাট্রুপার সেকশনের দুই কম্যান্ডো প্যারাসুট করে আকাশপথ থেকে ইডেনের বাইশ গজে পা দেবেন।
প্যারাট্রুপার দুই কম্যান্ডোর হাতে থাকবে দুটি করে গোলাপি বল। ওই গোলাপি বল তুলে দেওয়া হবে ভারত আর বাংলাদেশের অধিনায়কের হাতে। সেনাবাহিনীর ব্র‍্যান্ড সেকশন দুই দেশের জাতীয় সঙ্গীত বাঁজাবে নিজেদের বাদ্যযন্ত্র দিয়ে। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডেন গার্ডেনে ইডেন ঘন্টা বাজিয়ে ম্যাচের শুভ সূচনা করবেন। ঐতিহাসিক ইডেন টেস্টকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যেই মাঠে 'ফ্যাভ ফাইভের' উপস্থিতির কথা বলা হয়েছে।
সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ এবং অনিল কুম্বলে ইডেনের মাটিতে পা রাখবেন। চলবে চ্যাট শো। ইডেন গার্ডেনে আগত দর্শকেরা গ্যালারিতে বসেই জায়ান্ট স্ক্রিনে এই চ্যাট শো উপভোগ করতে পারবে।গোলাপি বলে ঐতিহাসিক ইডেন টেস্টকে স্মরণীয় করে রাখতে সিএবির কর্তারা তাই আদাজল খেয়ে আসরে নেমে পড়েছে। এখন যে দম ফেলার ফুরসত নেই কারোর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.