Header Ads

বন্ধ এবার বিজন সেতুও! তীব্র যানজটের আশঙ্কা।

নজরবন্দি ব্যুরো: উত্তর কলকাতার টালা ব্রিজ বন্ধের কারণে যখন নানা ভাবে সমস্যার মুখোমুখি সাধারণ মানুষ, ঠিক সেই সময় দক্ষিণেও বন্ধের আশঙ্কা বালিগঞ্জের ব্যাস্ত বিজন সেতুও। স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হতে পারে ২২ শে নভেম্বর থেকে টানা তিন দিন। ওই তিন দিন উড়ালপুরের যান চলাচল বন্ধ থাকবে। তবে বিজন সেতু বন্ধ থাকলে তার বিকল্প কোনো পথ এখনও ঠিক হয়নি। কে এমডি এ বিজন সেতুর স্বাস্থ্যের পরীক্ষা অনেক আগেই সারতে চাইলেও তা এবার শুরু হতে চলেছে। উত্তরের টালা সেতুতে যান চলাচলের বন্ধের ফলে উত্তর কলকাতার যান চলাচল বিঘ্নিত। এই পরিস্থিতিতে অন্য সেতু বন্ধ হলে শহরে যানজট তীব্রতর হয়ে পড়বে বলেই অশঙ্খা। কে এমডি এ- র সি ই ও - অন্তরা আচার্য বলেছিলেন "দুর্ঘটনা এড়াতেই সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার কাজে হাত দেওয়া হয়েছে। পুলিশের সাথে আলোচনা করে প্রয়োজনে সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে।" শিয়ালদহ সেতু, কালীঘাট সেতু, বাঘাযতীন সেতু, চিংড়িহাটা সেতু, অরবিন্দ সেতু, চেতলা লকগেট সেতু, বঙ্কিম সেতু এই সাতটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ পুজোর আগেই শেষ হয়েছে। সরকারী সূত্রে খবর, এখন যে ছয়টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে সেগুলি হল - বিজন সেতু, দুর্গাপুর সেতু, করুণাময়ী সেতু, বাঘাযতীন সেতু, চতলা সেতু, আম্বেদকর সেতু এবং চিৎপুর ক্যানাল সেতু।
শহরের যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছয়টি সেতু। কে এমডি এর এক কর্তা জানিয়েছেন - " ভবিষ্যত সুরক্ষার কথা মাথায় রেখে সেতুগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা দরকার সেতু বর্তমানে কতটা ওজন নিতে সক্ষম, যান চলাচল বন্ধ না রাখলে তা জানা যাবে না।" কে এমডি এ সূত্রে খবর, সেপ্টেম্বর মাসে এই সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও তা সম্ভব হয়নি লালবাজারের আপত্তিতে। এখন স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হলেও যান চলাচলের কথা মাথায় রেখে একসঙ্গে নয় ধাপে ধাপে ছয়টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে খবর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.