Header Ads

৭ লাখে মেয়েকে বিক্রি বাবার; উদ্ধার অন্তসত্বা ১৩ বছরের কিশোরী!

নজরবন্দি ব্যুরোঃ এমনও হয়? নিজের নাবালিকা মেয়েকে টাকার জন্যে বিক্রি করে দিচ্ছেন বাবা! অবাক হবেন না, কারন ঘটনাটি সত্যি। নিজের নাবালিকা মেয়েকে সাত লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন বাবা, পুলিশের হাত থেকে বাঁচার জন্যে ফেঁদেছিলেন অপহরণের নাটকও। কিন্তু শেষরক্ষা হলনা, নিজেকে বাঁচাতে পারলেন না এই নরাধম পিতা। শুধু মাঝখান থেকে জীবন মৃত্যুর মুখে পড়ল সদ্য অন্তঃসত্বা ১৩ বছরের কিশোরী, জীবন নষ্ট হতে চলেছে তার।
ঘটনাটি ঘটেছে রাজস্থানে। রাজস্থানের বারমেঢ় জেলার সিওয়ান থানার পুলিশ নাবালিকার ক্রেতা দালাল এবং বাবা কে গ্রেফতার করেছে। ১৩ বছরের কিশোরী কে উদ্ধার করা হয়েছে হায়দ্রাবাদ থেকে। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা? পুলিশ সূত্রে খবর, গত জুলাই মাসের ২২ তারিখ স্থানীয় বাসিন্দা গোপা রাম মালি কিশোরীর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে এক সম্ভ্রান্ত ঘরে। কিশোরীর মায়ের অভিযোগ এর পরে মেয়েকে নিয়ে সম্বন্ধ পাকা করতে হবু জামাইয়ের সাথে দেখা করতে সিওয়ানে যান বাবা,
পরে একা ফিরে এসে বলেন তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে। সন্দেহ হয় কিশোরীর মায়ের এবং কাকার। তাঁরা সিওয়ান থানায় এফআইআর করেন, অভিযোগের ভিত্তিতে কিছুদিন পর পুলিশ বাবা সহ তিনজন কে গ্রেফতার করলেও মেয়েকে ফিরে পাননি মা। পরে কিশোরীর কাকা আদালতের দ্বারস্থ হন, শেষে আদালতের নির্দেশে তৎপর হয় পুলিশ এবং উদ্ধার করে কিশোরী কে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে বাবা জানান মেয়েকে ৭ লাখ টাকার বিনিময়ে বেচে দিয়েছিলেন তিনি! 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.