সেপ্টেম্বরেই নারদ কাণ্ডের যবনিকা পতন! সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল।
নজরবন্দি ব্যুরোঃ নারদ মামলার যবনিকা পতন আসন্ন! তদন্তের জাল গোটানোর কাজ শেষ, পুজোর আগেই নারদের চার্জশিট জমা করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বিশ্বস্ত সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নারদ কাণ্ডের চার্জশিট জমা করবে সিবিআই। চার্জশিটে নাম থাকছে একাধিক তৃণমূল হেভিওয়েটের।
সূত্র জানাচ্ছে, লোকসভার স্পিকার ওম বিড়লাকে তিন সাংসদ সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমোদন চেয়ে চিঠি দেওয়া হয়েছে সিবিআইএর পক্ষ থেকে। স্পিকার অনুমতি দিলেই নারদ কাণ্ডের প্রথম চার্জশিটে নাম অন্তর্ভূক্ত করা হবে তিন সাংসদ সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের। পাশাপাশি রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কেও চিঠি দিতে চলেছে সিবিআই। কারন সিবিআই তাঁদের প্রথম চার্জশিটে রাজ্যের দুই মন্ত্রীর নাম অন্তর্ভূক্ত করতে চায়।
অন্যদিকে সূত্র আরও জানাচ্ছে আপাতত স্বস্তিতে থাকছেন মুকুল রায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকলেও তিনি নারদে টাকা নিয়েছেন এমন কোন প্রমাণ পায়নি সিবিআই। যদিও শঙ্কা কাটছে না। কারন প্রথম চার্জশিটে যাদের নাম থাকবে না তাঁদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে সিবিআই।
উল্লেখ্য, নারদের অন্যতম অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায়ও এখন মুকুল রায়ের মত যোগ দিয়েছেন বিজেপি-তে। মেয়রের চেয়ারে বসে ঘুষ নিতে দেখা গিয়েছিল তাঁকে। বিজেপি সূত্র সাফ জানিয়েছে বিজেপি-তে যোগ দেওয়া আলাদা বিষয় আর নিজেকে নির্দোষ প্রমাণ করা আলাদা বিষয়। অপরাধ প্রমাণিত হলে শাস্তি পেতেই হবে সে তিনি যেই হন না কেন, আইন আইনের পথে চলবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাক মূহুর্তে নারদের স্টিং ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে ঘুষ নিতে দেখা যায় একাধিক তৃণমূল নেতা - নেত্রীকে। দেশজুড়ে আলড়ন তৈরি হয় সেই ভিডিও প্রকাশিত হওয়ার পর। সেই নারদ ঘুষ কাণ্ডের প্রথম চার্জশিট জমা পড়তে চলেছে সেপ্টেম্বর মাসে। সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল নেতৃত্ব তা বলাই বাহুল্য।

No comments