Header Ads

প্রকৃতি এবং বন্যপ্রান রক্ষার্থে পশ্চিমবঙ্গের জন্যে ২৩৬ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ বিপন্ন পৃথিবীর ফুসফুস, পুড়ছে আমাজন।পৃথিবীকে ২০% অক্সিজেন যোগান দেওয়া আমাজন শেষ হয়ে যাচ্ছে ধিরে ধিরে! লাতিন আমেরিকার আটটি দেশ জুড়ে বিস্তৃত পৃথিবী বিখ্যাত এই অরণ্য শেষ হয়ে যাচ্ছে। প্রকৃতির তান্ডবে কার্যত নতিস্বীকার করেছে মানুষ। আকাশপথে জল ঢেলে সেই ভয়াবহ দাবানল নেভানোর চেষ্টা চলছে। হয়তো আগুন পুরোপুরি নিভেও যাবে কিন্তু যে ক্ষতির মুখে পড়ল সমস্ত ভূমণ্ডল তা পুরণ করা মোটেই সহজ কাজ নয়।
অক্সিজেন ছাড়া, সবুজ ছাড়া কোন প্রাণী বাঁচেনা এই সহজ সত্যটা পৃথিবীর সবথেকে বুদ্ধিমান জীব মানুষেরই একটা অংশ বুঝেও বোঝেনা!
পরিবেশবিদ তথা সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোমনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, সারা ভারত জুড়ে আগামী ১ বছরে  কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছেন তিনি। তাঁর কথায় "যে পরিমানে দূষণ বাড়ছে প্রত্যেক মুহুর্তে তা সামলানো মানুষের পক্ষে সম্ভব নয়! এর একমাত্র দাওয়াই গাছ। নগরায়নের পাশাপাশি সবুজায়নেও সরকারের সদর্থক পদক্ষেপ দরকার।" সোমনাথ বাবু জানান পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনায় সরকারি সহযোগীতার জন্যে কিছুদিনের মধ্যেই আবেদন করবেন তিনি।
অন্যদিকে আজই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরকর ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ২৩৬.৪৮ কোটি টাকার একটি চেক রাজ্য সরকারের হাতে তুলে দেন পশ্চিমবঙ্গে সবুজায়ন এবং বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের জন্যে। পাশাপাশি এই অর্থ বনাঞ্চলের দাবানল প্রতিরোধ করার জন্যেও ব্যাবহৃত হবে বলে জানা গেছে।
পরিবেশবিদ সোমনাথ মুখোপাধ্যায় কেন্দ্রের এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.