Header Ads

দিদির সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন হৃতিক।

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে বলিউড সরগরম ছিল রোশন পরিবারকে নিয়ে। কারণ বলিউড স্টার হৃতিক এর দিদি সুনয়না অভিযোগ করেন তিনি এক মুসলিম ছেলেকে ভালোবাসেন বলে তাঁর পরিবারে তিনি ঠিক ভাবে থাকতে পারছেন না। তাঁর বাবা রাকেশ রোশন তাঁকে নাকি চরও মেরেছিলেন এবং এই ঘটনায় তিনি পাশে পাননি হৃতিককেও। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন স্বয়ং হৃতিক।
 সম্প্রতি এক সাক্ষাত্কারে হৃতিক বলেন “বিষয়টা আমার এবং আমার পরিবারের জন্য ব্যক্তিগত এবং সংবেদনশীল। দিদির এখন যা অবস্থা, তাতে ওকে নিয়ে আমার কথা বলাটা ঠিক নয়। এই ধরনের দুর্ভাগ্যজনক পরিস্থিতি হয়তো বহু পরিবারকে সামলাতে হয়। .এটুকু বলতে পারি, ধর্ম আমার পরিবারে কোনও বড় বিষয় নয়। এটা নিয়ে কোনও আলোচনা হয় না। আসলে ধর্মকে সে ভাবে গুরুত্বই দেওয়া হয় না। আমার এটা বিশ্বাস করতে ইচ্ছে করে গোটা পৃথিবীতেই হয়তো এ ভাবে ভাবা হয়”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.