Header Ads

রোজভ্যালি কাণ্ডে ৪ ঘন্টা জেরার মুখে মদন।

নজরবন্দি ব্যুরোঃ সারদা কাণ্ডের পর অনেক জল গড়িয়েছে গঙ্গার বুকে। সেই মামলায় হাজতবাসের পর ফিরে এসে ফের একবার ভাটপাড়ার উপনির্বাচনে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে রাজনীতিতে তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করেন মদন মিত্র। কিন্তু এবার আবার রোজভ্যালি কাণ্ডে আবার ডাক পড়ল মদন মিত্রের। আজ সিজিও কম্প্লেক্সে ইডির তরফে ডেকে পাঠানো হয় মদন মিত্রকে।
 ধৃত ব্যবসায়ী গৌতম কুণ্ডুর সংস্থা রোজভ্যালির সঙ্গে তাঁর কী যোগাযোগ রয়েছে, তা জানতেই এই জেরা। এছারাও হিসেব বর্হিভূত টাকা লেনদেনের ব্যাপারেও তাঁকে জেরা করে ইডি। এই জেরা পর্ব চলে প্রায় ৪ ঘণ্টা। ইডি সূত্রের খবর মদন মিত্রের বয়ান আসবার পর তা খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ স্থির করবে ইডি।

1 comment:

Theme images by lishenjun. Powered by Blogger.