দুর্নীতি ঠেকাতে নতুন উদ্যোগ, পঞ্চায়েতে অডিট করতে চায় রাজ্য।
এবার পঞ্চায়েত স্তরে কাটমানি খাওয়া ঠেকাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। আর তাই এখন থেকে পঞ্চায়েত স্তরে অডিটের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বরাদ্দ অর্থ ঠিক মতন খরচ হচ্ছে কিনা এবং কোথায় কত টাকা খরচ হচ্ছে সব কিছু তদারকি করতে চাইছে নবান্ন। তবে নবান্ন সরাসরি এই তদারকি করবে না। পুরোটাই দেখবে একটি বেসরকারি সংস্থা। পুজোর আগে থেকে কাজ শুরু করতে চলেছে ওই সংস্থা।
এবার থেকে প্রতি বছর পঞ্চায়েতের স্বচ্ছতা বজায় রাখতে এই অডিট করতে চাইছে সরকার। এছাড়া ১০০ দিনের কাজ, রাজ্যে বাড়ি তৈরি, গ্রামীণ সড়ক যোজনার মতন প্রকল্পে কোনও খামতি আছে কিনা তাও দেখবে ওই সংস্থা।
সামনে বিধানসভা নির্বাচন। তাই তৃণমূল নেত্রীর লক্ষ্য ওই নির্বাচনে ভাল ফল করে রাজ্যে তাদের ক্ষমতা ধরে রাখা। আর সেই লক্ষ্যেই দলকে ঢেলে সাজাবার পাশাপাশি সরকারি কাজেও কড়া নজন রাখতে চাইছেন নেত্রী।

No comments