Header Ads

আধার বিল নিয়ে রাজ্যসভার বাধা টপকাতে সফল হল সরকার।

নজরবন্দি ব্যুরোঃ ধ্বনি ভোটেই আজ রাজ্যসভার বাধা টপকাতে সফল হল সরকার। আধার বিল দুসভাতেই পাশ হয়ে যাওয়ায় ভবিষ্যতে মোবাইল সিম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পরিচয়পত্র হিসেবে বাধ্যতামূলক ভাবে দরকার পড়বে না আধার কার্ড। এ জন্য আধার নম্বর চেয়ে জোর খাটাতে পারবে না সংশ্লিষ্ট সংস্থাগুলি। তবে কোনও ব্যক্তি স্বেচ্ছায় চাইলে আধারকে নিজের পরিচয়পত্র হিসেবে জমা দিতেই পারেন ব্যাঙ্ক বা মোবাইল সংস্থার কাছে।
 বিরোধীদের মত ছিল তথ্য সুরক্ষা আইন না থাকায় আধারের তথ্য চুরি হলে সরকারের কী পদক্ষেপ নেবে তা নিয়ে কোনও দিশা নেই। এর জবাবে রবিশঙ্কর বলেন “খুব দ্রুত ওই আইন আনা হবে”। তিনি বলেন কোনও তৃতীয় পক্ষ বায়োমেট্রিক তথ্য পেতে পারেন না। বিরোধীদের একাংশের আরও অভিযোগ ছিল, আধার না থাকায় বহু মানুষ রেশন ও সরকারি প্রকল্পের লাভ পাচ্ছেন না। এর জবাবে রবিশঙ্কর জানিয়েছেন “আধারের কারণে কোনও গরিবের অধিকার মারা যাবে না”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.