Header Ads

“জয় শ্রী রাম” স্লোগান নিয়ে অমর্ত্য সেনকে হুঁশিয়ারি দিতে গিয়ে সমালোচনার মুখে তথাগত।

নজরবন্দি ব্যুরোঃ কিছু দিন আগে “জয় শ্রী রাম” স্লোগান নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছিলেন “জয় শ্রীরাম ধ্বনি এখন মানুষ মারার মন্ত্র। যেখানেই এই ধ্বনি শোনা যাচ্ছে সেখানেই বেধড়ক মারধর খাচ্ছেন মানুষ। এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়”। যা নিয়ে রাজ্য রাজনীতিতে বিজেপি নেতাদের মুখ থেকে সমালোচনা কম শুনতে হয়নি এই অর্থনীতিবিদ কে। কিন্তু এবার তাঁকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।
 তিনি বলেন “অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পেয়েছেন। রাজনীতিতে নয়। তাই তাঁর উচিত নিজের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা। রাজনীতি নিয়ে যত কম বলবেন ততই মঙ্গল”। আর এই হুঁশিয়ারির পর দেশ জুড়ে তথাগত বাবুর বিরুদ্ধে জোর সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, একজন রাজ্যপাল দেশের বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এবাবে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে পারেন কিনা?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.