Header Ads

ওষুধ না খেয়েও কি ভাবে কমাবেন কোলেস্টেরল? জানুন।

নজরবন্দি ব্যুরোঃ রক্তে খারাপ কোলেস্টেরলের সমস্যা এখন প্রচুর মানুষের বড় সমস্যা। বয়স ৩০ পেরলেই এই সমস্যা দেখা যাচ্ছে। এর প্রধান কারণ মানসিক চাপ, অনেক খন বসে কাজ করা শরীর চর্চা না করা। খাবারে তেলের ব্যবহার বেশি করা, চর্বি জাতীও খাবার বেশি খাওয়া ইত্যাদি। এছাড়াও জিন ঘটিত কারনেও হতে পারে এই সমস্যা। কিন্তু জানলে অবাক হবেন ওষুধ না খেয়ে শুধু খাবার খেয়েই কোলেস্টেরল কমিয়ে ফেলা যায়। তাহলে জেনে নিন কি ভাবে তা সম্ভব।
 যে সব খাবারে ফাইবার বেশি সেই খাবার খান। যেমন সকালের খাবার হতে পারে ওট। ওটের সঙ্গে কলা খেতে পারেন। কলা কোলেস্টেরলের জন্য খুবই উপকারী। আখরোট এবং আমন্ড কোলেস্টেরলের পক্ষে খুবই উপকারী।ওমেগা-থ্রি ফ্যাটি এসিড ভালো থাকে মাছে। বিশেষ করে সামুদ্রিক মাছে। এছাড়া পিনাট, পাইন নাট ইত্যাদিও কোলেস্টেরলের পক্ষে খুবই কার্যকর। আর শরীর চর্চার সময় না পেলে সকার বা সন্ধেতে টানা ৩০ মিনিট হাঁটুন। দেকবেন আপানার খারাপ কোলেস্টেরল অনেকটাই কমে গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.