১৫ হাজার সঞ্চালক নিচ্ছে রাজ্য সরকার, বেতন ১৫০০ টাকা।
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খাবার পরেও শিক্ষা নেয়নি রাজ্য সরকার। আর তাই এমন রকমের সিদ্ধান্ত নিতে চলেছে। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আগে শিক্ষানবিশ শিক্ষক পদে ২ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব ঘিরে গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছিল বিতর্ক।
এবার মাত্র ১৫০০ টাকা ভাতার বিনিময়ে সঞ্চালক নিয়োগ করবে রাজ্য সরকার। গ্রামে স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দিতে ১৫ হাজার সঞ্চালককে কাজে লাগানো হবে বলে সিদ্ধান্ত পঞ্চায়েত দফতরের।
এবার থেকে প্রতি গ্রাম পঞ্চায়েতে ১ জন সঞ্চালকের অধীনে একটি উপসমিতি গড়া হবে।
সেখানে পঞ্চায়েতের নির্বাচিত সদস্যই সঞ্চালকের দায়িত্ব সামলাবেন। সঞ্চালকরা সাম্মানিক পারেন ১৫০০ টাকা। উপসমিতিতে থাকবেন গ্রাম পঞ্চায়েতের অপর ৪ জন নির্বাচিত সদস্য। নারী ও শিশু কল্যাণ থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের পরিষেবা ওই উপসমিতিতে পৌঁছে দেবেন তাঁরা। প্রশিক্ষণের দায়িত্ব সামলাবেন পঞ্চায়েত দফতর। ইতিমধ্যে রাজ্য-স্তরে ৯২ জন প্রশিক্ষক নিয়োগ হয়ে গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

No comments