উপযুক্ত বেতনের দাবিতে অবস্থানে শিক্ষকেরা!
নজরবন্দি ব্যুরো: উপযুক্ত বেতন না পাওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ অনেক দিনের। আর সেই ক্ষোভের প্রতিফলন ঘটেছে এবারের লোকসভা নির্বাচনে। নির্বাচনী ফলাফল থেকে স্পষ্ট রাজ্য সরকারি কর্মচারীরা মুখ ফিরিয়েছে তৃণমূল সরকারের থেকে।
বেতন বৃদ্ধির দাবিতে এ বার সল্টলেকের উন্নয়ন ভবনের কাছে ওয়াই চ্যানেলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভে বসলেন শিশু শিক্ষা কেন্দ্র (এস এস কে) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (এম এস কে) শিক্ষকেরা।
ওই অবস্থান বিক্ষোভের মধ্যে রয়েছেন এসএসকে এবং এমএসকে-র অধীন মাদ্রাসার শিক্ষকেরাও।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০০ জন শিক্ষকেরা এই বিক্ষোভ-অবস্থান শুরু করে বুধবার দুপুর বারোটা নাগাদ বিকাশ ভবনের কাছে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সভাপতি সুজিত দাস জানান, বর্তমান সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে, তার পর থেকে গত আট বছরে তাঁদের বেতন বাড়ানো নিয়ে কোনও পদক্ষেপ নেয় নি। শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকের বেতন ৫৪০০ টাকা এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন ৮৯০০ টাকা।
উপস্থিত বিক্ষোভকারীদের দাবি, তাঁদের এই স্কুলগুলিতে কম পক্ষে ১৮ লক্ষ ছাত্র-ছাত্রী আছে। অবিলম্বে তাঁদের বেতন বাড়িয়ে প্রাথমিক শিক্ষক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের মতো করতে হবে। সুজিতবাবু বলেন, "বেতন বৃদ্ধির পাশাপাশি আরও কিছু দাবি রয়েছে। তা হল এস এস কে এবং এম এস কে-কে অবিলম্বে শিক্ষা দফতরের অধীন আনতে হবে। বর্তমানে এখন দু’টিই আছে পঞ্চায়েতের অধীন।"
বিক্ষোভকারীরা স্পষ্ট ঘোষণা, শিক্ষা দফতর তাঁদের বেতন বৃদ্ধির দাবি মেনে না নিলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগোবেন। প্রয়োজনে বৃহস্পতিবার থেকে তাঁরা ওখানেই অনশনে বসবেন।

No comments