নির্বাচনে বিভিন্নভাবে ভোটারদের ভুল পথে চালিত করা হয়েছে: সনিয়া গান্ধী।
নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের।এক কোথায় মোদীর কাছে গোহারা হেরেছেন রাহুল গান্ধী। এর পর কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যাবার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাহুল, কিন্তু সেটা হইনি। ভোট পরবর্তী পর্যালোচনায় বসেছিল কংগ্রেস। সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু এই হারকে কোনও ভাবেই হার মেনে নিতে পারছেন না ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী।
তিনি অভিযোগ করেন ২০১৯-এর নির্বাচনে বিভিন্নভাবে ভোটারদের ভুল পথে চালিত করা হয়েছে। সারা দেশ দেখেছে কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক। ক্ষমতায় টিকে থাকতে এর থেকে দুর্ভাগ্যজনক আর বেশি কিছু হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। রায়বরেলির ভুমাউ গেস্ট হাউসে দলের কর্মীদের সমানে বিজেপির নাম না নিয়েই এমনটাই মন্তব্য করেন সনিয়া।

No comments