গণইস্তফা দিলেন সাগর দত্ত মেডিক্যাল হাসপাতালের চিকিৎসকরা।পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে চিকিৎসা ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিস্থিতে তৈরি হয়েছে। আর তারই মধ্যে ১৮ জন চিকিত্সক গণইস্তফা দিলেন সাগর দত্ত মেডিক্যাল হাসপাতালে। বিভাগীয় প্রধানকে দেওয়া ওই ইস্তফাপত্রে তাঁরা অভিযোগ করেছেন, যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে পরিষেবা দেওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর বক্তব্যে সহমর্মিতা নেই। বারবার বলেও সাগর দত্ত হাসপাতালে তাঁদের কোনও নিরাপত্তা সুনিশ্চিত হয়নি। প্রাণ বিপন্ন করে তাঁরা কাজ করতে পারবেন না।
এদিন মেডিসিনের চিকিৎসকরা বিভাগীয় প্রধানকে এবং ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসকরা এমএসভিপি-কে পদত্যাগপত্র জমা দেন। হাসপাতাল কর্তৃপক্ষ ইস্তফাপত্র পাওয়ার কথা স্বীকার করা হয়েছে।প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বলেন চার ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে এসেনশিয়াল আইনের আওতায় পুলিসকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

No comments