ফের এনআরএস-এ ডাক্তার-বহিরাগত হাতাহাতি। মুকুল রায়ের অনুমান সত্যি হতে চলেছে?
নজরবন্দি ব্যুরো: নতুন করে তীব্র উত্তেজনা শুরু হল এনআরএস হাসপাতালে। এ বার পরিষেবা চালুর দাবিতে পুলিশের সামনেই ডাক্তারদের উপর হামলার চেষ্টা করে কিছু বহিরাগত।
সহকর্মী পরিবহ মুখোপাধ্যায়কে মারধরের ঘটনার প্রতিবাদে নীলরতন সরকার হাসপাতালে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সেই অবস্থান বিক্ষোভেই হকি স্টিক নিয়ে হামলা চালাল কয়েকজন বহিরাগত যুবক।
জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল হাসপাতালের সবকটি প্রবেশপথ। সকালে রোগীর পরিজনদের অনুরোধে এমারজেন্সি গেটের একটা পাল্লা খুলে দেওয়া হয়। সেই গেট দিয়েই দুপুরে পুলিশের সামনেই হকি স্টিক নিয়ে অতর্কিতে হামলা করে কয়েকজন বহিরাগত। চলে ভাঙচুর।
কিন্তু প্রশ্ন উঠছে ওই বহিরাগত কারা? পুলিশের সামনে তারা হামলা চালানোর সাহস দেখাল কি করে।
আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি, তাঁদের প্ররোচনা দিতেই বহিরাগতরা এসেছিল। পাল্টা আক্রমণ করলে জুনিয়র ডাক্তারদের কাঠগড়ায় তোলা হতো।
যদিও এনআরএস-এ হামলার সঙ্গে যুক্ত আছেন তৃণমূলের সমর্থকরা। আর সেই কারণে কোনও ব্যবস্থা নিচ্ছেন না মুখ্যমন্ত্রী। এমন অভিযোগ আগেই করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। আর আজ পুলিশের সামনে যেভাবে দাদাগিরি করল বহিরাগতরা, তাতে মুকুল রায়ের অনুমান সত্যি হতে চলেছে। এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।

No comments