প্রশাসনের সমালোচনা করে দলবদলের ইঙ্গিত দিলেন অভিনেতা রুদ্রনীল?
নজরবন্দি ব্যুরো: নির্বাচনের পর থেকে রাজ্যে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি লেগেই আছে। চিকিৎসা ক্ষেত্র যেন পরিণত হয়েছে রণক্ষেত্রে। ৪ দিন ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। এক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের সমর্থন জুগিয়েছে সিনিয়র ডাক্তাররা। আবার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন এসএসকেএমের নার্সরাও। অন্যদিকে, রোগীর আত্মীয়-স্বজনদের লাগাতার আন্দোলন।
এর মাঝেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে সবর হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোমবার গভীর রাতে নীলরতন সরকার হাসপাতালে হওয়া ধুন্ধুমার পরিস্থিতির পর থেকেই রাজ্যের চিকিৎসাকেন্দ্রগুলিতে বন্ধ চিকিৎসা পরিষেবা। চিকিৎসক আক্রান্ত হবার ঘটনার প্রতিবাদের জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত।
আর সেই প্রসঙ্গেই বৃহস্পতিবার ফেসবুকে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন রুদ্রনীল ঘোষ।
বৃহস্পতিবার নিজের ফেসবুক প্রোফাইলে রুদ্রনীল লেখেন, "পরিষেবা দেওয়াটা যদি ডাক্তারের ডিউটি হয়, তবে সুরক্ষা দেওয়াটাও প্রশাসনের ডিউটির মধ্যে পড়ে।" রুদ্রনীল যিনি কিনা রাজ্যের ক্ষমতাসীন দল অর্থাৎ তৃণমূল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত, তিনিই কথা বলছেন প্রশাসনের বিরুদ্ধে? তাহলে কি তিনিও গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন? প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও গতকাল জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে সাব্বা। যদিও সাব্বার বক্তব্য নিয়ে তৃণমূলের তরফে প্রকাশ্যে কেউ মুখ খোলেন নি।
তবে রুদ্রনীল ও সাব্বার বক্তব্য তৃণমূলের উপর যে বড় প্রভাব ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

No comments