ফের খুন বিজেপির মহিলা কর্মী, পর পর ৯ বার গুলি
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে এই রাজ্যে বড় সাফল্য পেয়েছে বিজেপি। একাধিক কেন্দ্রে হারতে হয়েছে তৃণমূলকে। এল লাফে বিজেপির আসন সংখ্যা ২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮ তে। নির্বাচনে তৃণমূল ধাক্কা খাবার পর থেকে রাজ্যে হিংসার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছেন এই রাজ্যের বিরোধীরা। কিছু দিন আগে দক্ষিণ ২৪ পরগণা জেলার লালপুরে এক সিপিআই(এম) সমর্থককে কুপিয়ে খুন করা হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। আর সেই ঘটনার ১০ দিন পার হতে না হতে ফের রাজ্যের অপর প্রান্তে খুন হলেন বিজেপির এক মহিলা কর্মী। এখানেও অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও উভয় ক্ষেত্রে তৃণমূলের নেতারা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
হাসনাবাদের তকিপুর গ্রামে খুন বিজেপির সক্রিয় কর্মী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় সরস্বতী দাসকে। ঘটনাস্থল হাসনাবাদ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে। মৃতার স্বামীর দাবি, বাজার থেকে ফিরে বাথরুমের পাশে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে পড়ে থাকতে দেখেন তিনি।
পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সরস্বতী দাসকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিজেপির অভিযোগ, কিছুদিন থেকেই সরস্বতী দাসকে হুমকি দিচ্ছিল শাসকদল। নিহত সরস্বতী দাসের বয়স ৪২ বছর। তিনি আমলানি পঞ্চায়েতের বিজেপি কর্মী ছিলেন। অভিযোগ, সরস্বতী দাসকে লক্ষ্য করে পর পর ৯ বার গুলি করে তৃণমূলের সমাজবিরোধীরা। তবে রাজনৈতিক না ব্যক্তিগত কারণে এই খুন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments