Header Ads

পদত্যাগ করলেন এনআরএসের সুপার এবং প্রিন্সিপ্যাল।

নজরবন্দি ব্যুরোঃ পরিস্থিতি আরও জটিল হচ্ছে এনআরএস কাণ্ডে।ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এনআরএস হাসপাতালের সুপার সৌরভ চট্টপাধ্যায় এবং অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়। স্বাস্থ্যভবনে ইমেল করে স্বাস্থ্য ও শিক্ষা অধিকর্তাকে তাঁরা পদত্যাগ পত্র পাঠিয়েছেন তাঁরা। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিতেই ক্ষুব্ধ হয়েই পদত্যাগ বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত তাঁদের পদত্যাগ পত্র গৃহীত হয়নি। শুধু স্বাস্থ্যক্ষেত্রই নয়। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি সাপেক্ষে এনআরএসে সুপার এবং প্রিন্সিপালের এই ইস্তফার অত্যন্ত তাত্পষর্যপূর্ণ, যা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে তুলল।
 দুপুরেই মুখ্যমন্ত্রী এসএসকেএমে গিয়ে কর্মবিরতি প্রত্যাহারের চরম হুঁশিয়ারি দেওয়ার পর থেকে গণইস্তফার সিদ্ধান্ত নিয়েছিলেন আন্দোলনরত চিকিত্স করা। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬৮ জন সিনিয়র ডাক্তার সঙ্গে সঙ্গেই ইস্তফাপত্র পেশ করেছিলেন। তা গৃহীত না হলেও, এমন সাহসী পদক্ষেপ নিঃসন্দেহে আন্দোলনের শক্তি বাড়িয়েছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যে পুরো উল্টো দিকে যাবে তা হয়তো বুঝতে পারেনি দিদি নিজেই। তাই বেশ বেগ পেতে হচ্ছে পরিস্থিতি সামলাতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.