যৌন হেনস্থার অভিযোগ থেকে নানা কে মুক্তি দিল আদালত।
নজরবন্দি ব্যুরোঃ অভিনেতা নান পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। যৌন হেনস্থা নিয়ে বহুবার সেলিব্রেটিরা মুখ খুলেছেন। হলিউডের #মিটু আন্দোলন বলিউডেও আছড়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় সরব হন একাধিক অভিনেত্রী। 'হর্ন ওকে প্লিজ' সিনেমার শুটিং চলাকালীন তাঁর সঙ্গে যৌন হেনস্থার ঘটনা ঘটে, অভিযোগ করেছিলেন তনুশ্রী।
বোম্বে হাইকোর্টে অভিযোগ দায়েরও করেন। সেই মামলায় এবার ক্লিন চিট পেলেন নানা। এই খবর পাবার পর তনুশ্রী দত্ত বলেন পুলিশ একটা বি-ক্যাটাগরির রিপোর্ট তৈরি করে আদালতে পেশ করেছে। যার ভিত্তিতে আদালত রায় দিয়েছে।নীতিভ্রষ্ট পুলিশ ও নষ্ট হয়ে যাওয়া আইন ব্যবস্থার থেকে আমি কিছুই আশা করিনি। পুলিশ নিজের কাজ ঠিকমতো করেনি। আমার সপক্ষে যাঁরা সাক্ষী দিতে চেয়েছিল তাঁদের সবার বক্তব্য পুলিশ রেকর্ড না করেই আদালতে রিপোর্ট পেশ করে কী করে”।

No comments