Header Ads

ফের উত্তপ্ত বসিরহাট, বাসন্তী হাইওয়ে অবরোধ গেরুয়া বাহিনীর

নজরবন্দি ব্যুরো: সন্দেশখালির ঘটনা এখন সবার জানা। ন্যাজাটে দলের ২ কর্মীর খুনের প্রতিবাদ রাজ্য কালাদিবস পালন করছে বিজেপি। এর পাশাপাশি বসিরহাট মহকুমায় চলছে ১২ ঘণ্টার টানা বনধ। এইরকম পরিস্থিতির মধ্যে বাসন্তী হাইওয়ের কানমারি মোড়ে পথ অবরোধ করলেন গেরুয়া সমর্থকরা।  ফলে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে বহু যানবাহন।
সময় যত গড়াচ্ছে গাড়ির লাইন ততই লম্বা হচ্ছে।
বিজেপি সমর্থকদের বক্তব্য, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে হোক, আমাদের ২ কর্মী খুনের বিচার চাই। নিখোঁজ অপর এক কর্মীকে খুঁজে দিতে হবে। কোনও বাস চলতে দেব না। সাধারণ মানুষ দেখুক আমাদের ওপরে কীভাবে অত্যাচার করছে তৃণমূল কংগ্রেস।
অবরোধের পাশাপাশি বনধে শুনসান কানমারি মোড়। অধিকাংশ দোকানপাট বন্ধ।
রাস্তায় সেইরকম লোকজন চোখে পড়ছে না। কানমারি ছাড়াও বিভিন্ন জায়গায় চলেছে অবরোধ। এমনকি পুলিশের গাড়িও দাঁড় করিয়ে দেওয়া হয়। সেখানে দাঁড়িয়েই পরিস্থিতির ভিডিও রেকর্ড করেন পুলিশ।

শনিবারের ওই ঘটনার পর এখনও বসিরহাটে বিভিন্ন এলাকায় আতঙ্কের ছাপ। এলাকার বিভিন্ন জায়গায় এখনও পড়ে রয়েছে গুলির খোল, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এলাকার মানুষের অভিযোগ, গন্ডগোল শুরু পরই গোটা এলাকার দখল নেয় বাইক বাহিনী। চলতে থাকে গুলি। ওই বিশাল দুষ্কৃতী বাহিনী কীভাবে এলাকায় ঢুকলো, কীভাবে এত গুলি বন্দুক আসল তা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে সাধারণ মানুষ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.