আবার কৃষকদের সাহায্যে এগিয়ে এলেন বিগ বি।
নজরবন্দি ব্যুরোঃ আবার শাহেনশার এই মানবিকতায় মুগ্ধ গোটা দেশ। বিহারের ২১০০ কৃষকের ব্যাঙ্ক লোনের টাকা মিটিয়ে দিলেন অমিতাভ। তিনি নিজে তাঁর টুইটারে জানিয়েছেন সেই কথা। তিনি লিখেছেন “যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করলাম।
বিহারের ২১০০ জন কৃষকের ব্যাঙ্ক লোনের টাকা এক দফা সেটলমেন্টের মাধ্যমে মিটিয়ে দিলাম। এই কৃষকদের কয়েকজনকে বাসভবন ডেকেছিলাম। সেখানে শ্বেতা এবং অভিষেক তাঁদের হাতে ঋণশোধের কাগজপত্র তুলে দিল”। প্রসঙ্গত এর আগেও ঋণে জর্জরিত কৃষকদের সাহায্যে এগিয়ে এসেছিলেন তিনি। গত বছর উত্তরপ্রদেশের প্রায় ১০০০ জন কৃষকের ঋণ মিটিয়ে দিয়েছিলেন বিগ-বি।

No comments