Header Ads

তৃণমূলের সংখ্যালঘু ভোট-ব্যাঙ্কে বড় ধাক্কা, ২০০ মুসলিম পরিবার নাম লেখালেন বিজেপিতে

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে বঙ্গে ১৮ টি কেন্দ্রে ফুটেছে পদ্ম। আর এর পর থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দানের লম্বা লাইন। সেই তালিকা থেকে বাদ নেই তৃণমূলের বিধায়করাও। এবার বিজেপিতে যোগ দিলেন ২০০ মুসলিম পরিবার।

এতদিন সাম্প্রদায়িক দল বলে সংখ্যালঘুরা বিশেষ করে মুসলিমরা বিজেপি থেকে একটু দূরে থাকতেন।
কিন্তু সেই ছবিটা ক্রমশ বদলাচ্ছে রাজ্যে। দক্ষিণ দিনাজপুরের পর পূর্ব বর্ধমানেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শ-দুয়েক পরিবার।
২০১৯ লোকসভা নির্বাচনের বিজেপির সাফল্য চমকে দিয়েছে গোটা রাজ্যের মানুষকে। সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতেও বিজেপি আশাতীত সাফল্য পেয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূলের হেভি-ওয়েট প্রার্থী মৌসুম বেনজির নূরকে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভার অন্তর্গত সাহেবগড়ের ২০০ সংখ্যালঘু পরিবার পদ্ম শিবিরে নাম লেখালেন।
বিজেপির পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সভাপতি কৃষ্ণ ঘোষ, যুব মোর্চার জেলা সভাপতি শুভদীপ মাপদার সহ উপস্থিত ছিলেন বিজেপির একাধিক স্থানীয় নেতা।

লোকসভা ভোটের পর থেকেই বিজেপিতে নাম লিখিয়েছেন বহু নেতা। শুধু দক্ষিণ দিনাজপুর বা পূর্ব বর্ধমান নয়, রাজ্যের প্রায় সর্বত্রই বিজেপি ভাঙন ধরিয়ে দিচ্ছে বিপক্ষ শিবিরে। শুধু তৃণমূল নয়, সিপিআই(এম) ও কংগ্রেস ছেড়েও দলে দলে বিজেপিতে যোগদান করেন বেশকিছু সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা-কর্মীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.