Header Ads

এবার তৃণমূলের হাতছাড়া হতে চলেছে বিধাননগর পুরসভা?? #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বিপুল গতিতে ভোট বাড়িয়েছে বিজেপি। ২ থেকে লোকসভায় আসন সংখ্যা পৌঁছে গেছে ১৮ তে। দলবদল চলছে তীব্র গতীতে। একের পর এক পুরসভা হাতছাড়া হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলের। আর এবার প্রশ্ন উঠে গেল বিধাননগর পুরসভার ভবিষ্যৎ নিয়েও।
এই বিধাননগর পুরোসভার মেয়র হলেন সব্যসাচী দত্ত। যার গতিবিধি যথেষ্ট সন্দেহজনক বলে ধারনা তৃণমূলের অন্দরে। তাঁর ওপর এমন ঘটনা ঘটল যা পুরসভা হস্তান্তরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ পুরসভার মাসিক বৈঠক ছিল নিয়ম মাফিক। বৈঠকের দায়িত্বে ছিলেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। তিনি উপস্থিত থাকলেও হাজির হননি মেয়র সব্যসাচী দত্ত। কারন হিসেবে জানা গেছে তিনি অসুস্থ তাই আসেননি।
কিন্তু গোল বেঁধেছে অন্য কাউন্সিলরদের গতিবিধিকে ঘিরে। বিধাননগর পুরসভার মোট কাউন্সিলর সংখ্যা ৪১, যার মধ্যে এদিনের বৈঠকে বিভিন্ন কারন দেখিয়ে আসেননি ২৫ জন! উপস্থিত ছিলেন মাত্র ১৬ জন। আর এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। একসাথে সবাই কি অসুস্থ হয়ে পড়লেন?
 নাকি গল্প লেখা হচ্ছে অন্য কোথাও?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.