রোগীর মৃত্যু হলে দায় কে নেবে? এনআরএস বিতর্কে তোপ দাগলেন অভিষেক
নজরবন্দি ব্যুরো: এনআরএস বিতর্ক নিয়ে তোলপাড় গোটা রাজ্য। স্তব্ধ রাজ্যের চিকিৎসা পরিষেবা। এবার এনআরএস-এ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইন্টার্নদের কর্মবিরতি, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রাখার জন্য যদি কোনও রোগীর কোনওরকম সমস্যা হয়ে যায়, তাহলে কে দায়ী থাকবেন? এদিন সাংবাদিক বৈঠকে এমন কথা শোনা গেল অভিষের গলায়।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "এনআরএস-এ যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। আমরা এই ঘটনার নিন্দা করছি।
যারা গ্রেফতার হয়েছে, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। কিন্তু সাধারণ মানুষের যা অবস্থা, যারা মারা যাচ্ছে, তাদের জন্য কারা কারা দায়ী থাকবেন?" তিনি আরও বলেন, "এই কর্মবিরতির ফলে এখন যাঁদের মৃত্যু হবে, তাঁদের দায় কার?" এই সাংসদের কথায়, যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের দিকে তাকিয়ে পরিস্থিতি বিবেচনা করা হোক।
এর পরে অভিষেক অভিযোগ করেন, এনআরএস কাণ্ডে বিজেপি ধর্মের সুড়সুড়ি দিচ্ছে। প্রসঙ্গত, এনআরএস-এ জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন বিজেপির হেভি-ওয়েট নেতা মুকুল রায়। তৃণমূলকে দায়ী করে আক্রমণ করেন কৈলাস বিজয় বর্গীয়ও। উল্লেখ্য, এনআরএস কাণ্ডে ধৃত ৫ জনকে ১৯ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

No comments