Header Ads

বিজেপিতে যোগ দিলেন প্রভাবশালী এক তৃণমূল নেতা!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে চার দফার ভোট সম্পন্ন হয়েছে। ভোটের সময় দল ভাঙানোর খেলায় মেতেছে প্রত্যেকটি রাজনৈতিক দল। কখনও তৃণমূলে যোগ তো কখনও বা সিপিআই(এম), আবার অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন। এবারের লোকসভা নির্বাচনের দামামা বাজার পর থেকে এইভাবে লাগাতার দল ভাঙানোর খেলায় মেতেছে তৃণমূল আর বিজেপি।
এবারের নির্বাচনে সময় এই দল ভাঙানোর খেলায় রাজ্যের সবকটি রাজনৈতিক দলের মধ্যে কিছুটা এগিয়ে থাকবে বিজেপি। কলকাতা তো বটেই জেলাতেও শাসকদল তৃণমূলকে ভাঙানোর খেলায় মেতেছে বিজেপি। সেই মতো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মালদহ জেলা পরিষদের প্রাক্তন সহ সভাপতি তথা আদিবাসী তৃণমূল নেতা মোহন টুডু।

আজ বুধবার মালদহ শহরে বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি।
কয়েকদিন পরেই হবিবপুর বিধানসভা উপনির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনের প্রাক-মুহুর্তে মোহন টুডুর দলত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক কারবারিরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.