Header Ads

গঢ়চিরৌলীতে বড়সড় মাওবাদী হামলা, বিস্ফোরণে নিহত অন্তত ১৫ কমান্ডো

নজরবন্দি ব্যুরোঃ মাওবাদী গেরিলাদের হানায় প্রাণ হারালেন এন্তত ১৫ জন কমান্ডো। মৃত্যু হয়েছে পুলিশের গাড়ির চালকেরও। এক বছর আগে সংগঠনের ৪০ জন গেরিলা এবং নেতা-নেত্রীর মৃত্যুর বদলা নেওয়ার হুমকি দিয়ে পোস্টার দিয়েছিল মাওবাদীরা। এ দিন ভোর রাত থেকেই ওই চত্বরে কার্যত তান্ডব চালায় মাও গেরিলারা। সেখানে তারা প্রায় তিন ডজন গাড়ি পুড়িয়ে দেয়।
 পুলিশ জানিয়েছে, প্রায় ১৫০ জনের একটি দল ভোর রাত থেকে পুরাদা-ইয়েরকর ১৩৬ নম্বর জাতীয় সড়ক নির্মানের জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবং গাড়ির উপর হামলা চালায়।সেই খবর পেয়েই কমান্ডোদের ওই দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। উল্লেখ্য মঙ্গলবার থেকে গোটা রাজ্যে পালন করা হচ্ছে মহারাষ্ট্র দিবস। তার মাঝেই এই বড়সড় হামলা চালাল মাওবাদীরা। >

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.