Header Ads

টার্গেট ভারতীয় সেনা ছাউনি! হেভি শেলিং পাকিস্তানি সেনাদের

নজরবন্দি ব্যুরো: সীমান্তে আবার বোমা বর্ষণ। বৃহস্পতিবার সকাল ৫ টা নাগাদ জম্মু কাশ্মীরের পুঞ্চে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই এলওসি’র এপারে হেভি শেলিং করতে শুরু করে পাক সেনারা।
কিছুক্ষণ পর পাল্টা জবাব দেয় ভারতও। এখনও অবধি দু’তরফের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

এদিন সকালে পুঞ্চের শাহপুর ও কিরনি সেক্টরে আচমকা সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে পাক সেনা। ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে হেভি শেলিং শুরু করে তারা। জবাব দিতে ময়দানে নামে ভারতের আর্মি। পাকিস্তানের দিকে দ্বিগুণ শক্তিতে আক্রমণ চালাতে থাকে ভারতীয় সেনারা। শুরু হয় ক্রস বর্ডার ফায়ারিং। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে গুলি বর্ষণ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.