আদিবাসীদের গুলি করার আইন এনেছে মোদী সরকার, বিতর্কে রাহুল
নজরবন্দি ব্যুরো: ফের বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী। আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি নির্বাচন কমিশনের। বুধবার মধ্যপ্রদেশের শাহদল এলাকার জনসভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। তিনি বলেন, ‘ মোদী এক নতুন আইন এনেছেন। ওই আইনে বলা হয়েছে সরকারি অফিসারেরা আদিবাসীদের উপর হামলা চালাতে পারে।
আপনাদের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, জঙ্গল-জল সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। এবার আদিবাসীদের উপরও গুলি করে মারার নতুন আইন আনা হয়েছে।’ রাহুলের এই বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে। এই মন্তব্যের জেরেই কংগ্রেস সভাপতিকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলবের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

No comments