বালাকোট স্ট্রাইক নিয়ে বেশি কিছু জানেন না বিজেপি প্রার্থী সানি দেওল!
নজরবন্দি ব্যুরো: 'বালাকোট অভিযান সম্পর্কে আমি বেশি কিছু জানি না। পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কেও বেশি কিছু জানি না। আমি এখানে থেকে মানুষের সেবা করতে চাই।
যদি আমি ভোটে জিততে পারি তাহলে আমার এই বিষয়ে একটা মতামত তৈরি হবে। এই মুহূর্তে আমার এই বিষয়ে কোনও মতামত নেই।' তিনি হলেন বিজেপি প্রার্থী সানি দেওল।
কিছুদিন আগে বিজেপিতে যোগ দেন বলিউডের এক সময়ের সুপার স্টার সানি দেওল। বিজেপির পক্ষ থেকে তাঁকে পাঞ্জাবের গুরদাসপুরের প্রার্থী ঘোষণা করা হয়। বালাকোট অভিযান নিয়ে তিনি বলেন, 'সিনেমা ভিন্ন বিষয়। রাজনীতি সিনেমা নয়, বাস্তব জীবন।
আমি সবসময় ইতিবাচক ভূমিকায় অভিনয় করেছি। আমার আবেগটাও একইরকম।' সোমবার গুরদাসপুরে রোড শো করেন সানি দেওল। তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'শেষ পাঁচ বছর মোদীজি ভাল কাজ করেছেন। আমি ওর এই ভাল কাজের সঙ্গী হতে চাই।'

No comments