ভাঙড়ে বিজেপির পতাকা খুলল নির্বাচন কমিশন!
নজরবন্দি ব্যুরো: ভাঙড়ে বিজেপির পতাকা লাগান নিয়ে বিতর্ক। ব্যাওতা পঞ্চায়েতের কুলবেড়িয়া এলাকায় সরকারি ইলেকট্রিক পোস্টে বিজেপি তাদের দলীয় পতাকা লাগায়। নির্বাচন কমিশনে অভিযোগ করল তৃণমূল।
পতাকা খুলে দেন নির্বাচন আধিকারিকরা।
যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে ভাঙড়ের কুলবেড়িয়া এলাকায় সরকারি জায়গায় দলীয় পতাকা লাগান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। এমনটাই অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা কুলবেড়িয়া এলাকার বিভিন্ন সরকারি জায়গায় তাঁদের দলীয় পতাকা লাগিয়েছেন।
এটা নির্বাচন বিধিভঙ্গর সামিল। তাই নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের অফিসাররা পুলিশকে সঙ্গে নিয়ে ভাঙড়ের কুলবেড়িয়া এলাকায় সরকারি জায়গা থেকে বিজেপি পতাকা খুলে নেয় বলে জানা গিয়েছে।

No comments