আমাকে খুন করার চেষ্টা করেছিল তৃণমূল: শান্তনু ঠাকুর
নজরবন্দি ব্যুরো: আমাকে পরিকল্পনা করে খুন করার চেষ্টা করা হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে শান্তনু ঠাকুর গণতান্ত্রিক লড়াইয়ে এগিয়ে আছে। এই চক্রান্তের সঙ্গে মমতা-বালা ঠাকুরও জড়িয়ে রয়েছেন। আজ ভোট দিতে যাওয়ার সময় এমন বিতর্কিত মন্তব্য করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।
বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে গত শনিবার সকালে কল্যাণীতে একটি রোড শো করার কথা ছিল। ওই র্যালিতে দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের উপস্থিত থাকার কথা ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে ঠাকুরনগরের বাড়ি থেকে কল্যাণী যাচ্ছিলেন শান্তনু। পথেই তাঁর গাড়িতে পুলিশের একটি গাড়ি মুখোমুখি এসে ধাক্কা মারে।
এরপর শান্তনু ঠাকুরকে বনগাঁর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলে।
বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের দুর্ঘটনার পরই বিজেপির অভিযোগ, পুলিশের স্টিকার লাগানো গাড়ি চেপে এসে তৃণমূলের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে। শান্তনুকে খুনের চক্রান্ত করা হয়েছে। গোটাটাই পরিকল্পিত ছিল। শান্তনুর বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুরও এই একই দাবি করেছেন।

No comments